1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 20, 2026, 5:40 am

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: হতাহতদের পৌনে ২ কোটি টাকা সহায়তা প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২০
  • 408 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহত হন ৩৫ জন। নিহত ও আহত সবার পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট এক কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর  প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে সেই টাকা পাঠিয়েও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২৯ জন মৃত্যুবরণ করেন। একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park