1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 12:05 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিউজিল্যান্ডে জিততে চান তামিম

  • প্রকাশিত : Tuesday, March 2, 2021
  • 435 বার পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে আজ অবধি বাংলাদেশের কোনো জয়ের রেকর্ড না থাকলেও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, ‘সতীর্থদের তাড়না দেখে মনে হচ্ছে এই সিরিজে টাইগাররা ভালো করবে। আমার বিশ্বাস ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ দল।

সোমবার (১ মার্চ) ক্রাইস্টচার্চ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন অভিমত ব্যক্ত করেন তামিম। স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম বিদেশ সফরে গেলেন তামিম। এর আগে ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলেছিলেন, যদিও সেই সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় টাইগারদের।

তামিমের মতে, ‘এটা আমার প্রথম বিদেশ সফর, অধিনায়ক হিসেবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত, প্রথম ওয়ানডে খেলার আগে আমাদের অনুশীলন সেশনে দল হিসেবে তৈরি হয়ে যেতে পারব। ইনশাআল্লাহ, দেখা যাক।’

দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের। শুধু তামিমই বা কেন, দলও নিজেদের সামর্থ্যে রাখছে বিশ্বাস। তামিম জানান, ‘বাংলাদেশ দলের ঐ সামর্থ্য আছে, পরিকল্পনা কাজে লাগিয়ে একসাথে ভালো পারফর্ম করলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। দলও এটা বিশ্বাস করে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park