1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 25, 2026, 8:27 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিউজিল্যান্ড সফরে নতুন স্পন্সর ইভ্যালি

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২২, ২০২১
  • 382 বার পঠিত

আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানটির।

২০১৯ বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোনো স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এর পর জাতীয় দলের জার্সিতে যোগ হয়েছে আকাশ। আবার স্পন্সর ছাড়াই ক্রিকেট খেওলতে দেখা গেছে টাইগারদের।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোর স্পন্সরকৃত জার্সি পড়ে খেলেছে তামিম-সাকিবরা। আসন্ন নিউজিল্যান্ড সরফে বিসিবির সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করেছে ইভ্যালি।

২৩ ফেব্রুয়ারি এই সিরিজের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডে পৌঁছে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। এরপর টি-টুয়েন্টির তিনটি ম্যাচ হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

কিউইদের বিপক্ষে এ পর্যন্ত ৩৫টি ওয়ানডের মধ্যে ১০টি জিতেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাটিতে ১৩ ওয়ানডের একটিতেও জয়ের মুখ দেখেনি টিম টাইগাররা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজের দলে থাকছেন না সাকিব আল হাসান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park