1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 6:33 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিরাপত্তা বাড়া‌তে ভারতীয় হাইক‌মিশ‌নের কূটনৈতিক পত্র 

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪
  • 133 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ভিসা না পাওয়ায় গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে (আইভিএসি) গিয়ে বিক্ষোভ করেছেন ভিসাপ্রত্যাশীরা। এরই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা দে‌শের এক‌টি গণমাধ্যমে জানান, আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমরা মৌখিকভাবে নোট ( কূট‌নৈ‌তিক পত্র) পাঠিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়াতে হবে। আমাদের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়।

সোমবার দুপু‌রের পর বিপুল সংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গি‌য়ে বিক্ষোভ ক‌রেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বি‌রোধী স্লোগান দেন।

সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে ভিসাপ্রত্যাশীদের প্রতিবা‌দের এক‌টি ভি‌ডিও ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। সেখানে দেখা যায়, তারা ভারত বিরোধী বি‌ভিন্ন ধর‌নের স্লোগান দি‌চ্ছেন। স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বল‌তে থা‌কেন, ‘এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভার‌তের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে।’

বৈষম্য বি‌রোধী ছাত্র-জনতার আন্দোলনের কার‌ণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে তা‌দের ভিসা সেন্টার পর্যায়ক্রমে সীমিত কর‌তে থা‌কে। চলতি মাসে শুরুর দি‌কে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের আগে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ ক‌রে‌ ভারত।

তবে সম্প্রতি ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে সীমিত কার্যক্রম চালু হয়েছে। এছাড়া অন্য ভিসা সেন্টারগু‌লো এখনও বন্ধ র‌য়ে‌ছে। এতে ক‌রে ভিসাপ্রত্যাশীরা অনেক বিপাকে রয়েছেন। বি‌শেষ ক‌রে যারা তা‌দের পাস‌পোর্ট ভিসা সেন্টা‌রে জমা দি‌য়ে‌ছেন, তা পে‌তে বেশ বেগ পোহা‌তে হ‌চ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park