1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 5:47 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নোরা ফাতেহির পুরোনো ছবি নিয়ে সমালোচনার ঝড়

  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ২৫, ২০২৪
  • 241 বার পঠিত

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নোরা ফাতেহি। ক্যারিয়ারের শুরু থেকেই নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। অনেকেই নোরাকে উপদেশ দিয়েছিলেন শুরুতে আইটেম ডান্সের প্রস্তাব না গ্রহণ করতে। তাহলে কোনও দিন অভিনেত্রী হতে পারবেন না।

নোরা এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলায় বিশ্বাসী নন তিনি। তাই নিজের ট্যালেন্ট উপস্থাপন করতে যা যা করতে হয়, তিনি সব সুযোগই কাজে লাগিয়েছিলেন। বলিউডে রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি।

দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ফাতেহির ক্ষেত্রে। আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এল অন্য ছবি। নোরা ফাতেহির প্রথমদিকের লুক। অনেকেই জানেন, বলিউডের অন্দরমহলে নোরা ফাতেহি ও প্রিন্স নারুলার প্রেম নিত্যদিন চর্চায় থাকে।

এই জুটির একাধিক ছবি থেকে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না তাদের। তবে এই জুটি যতবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, ততবারই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার সামনে আসলো তাদেরই এক পুরোনো ছবি।

কিছু বছর আগেও নোরাকে যেমন দেখতে ছিল, এখন তার থেকে আকাশপাতাল তফাত। আর তা দেখেই নেটিজেনদের একজন কটাক্ষ করে মন্তব্য করলেন, ‘৩০০ অপারেশনের আগে’ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরার সেই সকল পুরোনো ছবি থেকে ভিডিও যখন মাঝে মধ্যেই সামনে উঠে আসে, তখনই নেটদুনিয়াতে অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হতে হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park