1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 10:30 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নোয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৮, ২০২০
  • 511 বার পঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলার ২০০৪ সালের ধর্ষণ মামলায় মো. ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় দেন।

রায় পড়াকালীন আসামি মো. ইব্রাহিম আদালতেই উপস্থিত ছিলেন। তিনি উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শূন্যেরচর এলাকায় ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ৮টার দিকে ইব্রাহিম ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ইব্রাহিম ও তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী।

মোট ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত ইব্রাহিমকে এ দণ্ডাদেশ দেন। এ সময় অপর আসামি আবদুল হাসিমকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মো. মর্তুজা আলী পাটোয়ারী ও আসামি পক্ষে ছিলেন আবদুর রহমান, আবু সাঈদ মোহাম্মদ নোমান ও মোসলেহ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park