1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 7:54 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

পরিচ্ছন্নতা কর্মীকে প্রকাশ্যে হত্যা!

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ২৩, ২০২১
  • 401 বার পঠিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে আলিমুল মোল্লা (২৫) নামে এক যুবককে ছরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোডের বাইমহাটি এলাকায় মির্জাপুর জেনারেল হাসপাতাল (প্রাইভেট) ডায়াগোনস্টিক সেন্টার সংলগ্ন এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই ঘাতক সাব্বির হোসেন (২৬) পালিয়ে গেছে।

আলিমুল মির্জাপুর পৌরসভার একজন পরিচ্ছন্নতাকর্মী। তার পিতার নাম সেলিম মোল্লা।

জানা যায়, দুপুরে কুমুদিনী হাসপাতাল রোডে মির্জাপুর জেনারেল হাসপাতাল (প্রাইভেট) ডায়াগোনস্টিক সেন্টার সংলগ্ন ভাতগ্রাম এলাকার এক যুবক ও ময়মনসিংহ এলাকার এক যুবতীর সঙ্গে (দম্পত্তির সঙ্গে) কথাকাটি হয়। স্থানীয় লোকজন ও পাশে দাড়িয়ে থাকা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আলিমুল তাদের রাস্তায় ঝগড়া না করার জন্য অনুরোধ করেন। এই নিয়ে বাইমহাটি গ্রামের আমান উল্লার বখাটে ছেলে সাব্বিরের সঙ্গে আলিমুলের কথা কাটাকাটি হয়। পরিচ্ছন্নতাকর্মী আলিমুলের উপর ক্ষিপ্ত হয়ে সাব্বির পাশের দোকান থেকে একটি ছুরি নিয়ে এসে আলিমুলের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। আলিমুলকে রক্তাক্ত অবস্থায় লোকজন উদ্ধার করে প্রথমে মির্জাপুর জেনারেল হাসপাতাল প্রাইভেট) ও পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হয়ে তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। ঢাকায় নেওয়ার পথে দুপুর সোয়া একটার দিকে আলিমুল মারা যায়।

অপরদিকে নিহত আলিমুলের অসহায় পিতা সেলিম মোল্লা ও স্থানীয় লোকজন অভিযোগ করেছে, সাব্বির এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।

এদিকে খুনিকে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষুব্দ এলাকাবাসি প্রথমে তাদের বাড়িঘরে হামলার চেষ্টা চালায় এবং পরে থানায় জড়ো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park