1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 9:28 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
  • 161 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তৃতীয়  থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত  বিষয় সমুহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে টেকসই নগরায়ন ও পরিবেশের সুরক্ষা সুপারিশমালা বিষয়ক জাতীয় জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী আরো বলেন, পাঠ্যক্রমে পরিবেশ সংরক্ষণের বিষয়বলী যুক্ত করে ছোট থেকেই শিশুদের সচেতন করার তাগিদ হিসেবেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া বায়ু ও শব্দ দূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।
মন্ত্রী এসময় পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সকলের অভ্যাসগত দৈনন্দিন ব্যবহার পরিবর্তনের তাগিদ দেন। প্লাস্টিক ব্যবহারে সকলকে আরও সচেতন হতে হবে।  বর্জ্য অপসারণে নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা  রাখতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএইড বাংলাদেশ অফিস ডিরেক্টর মোহাম্মদ খান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট অব প্রোগ্রামস গোয়েনডোলিন এ্যাপেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয় সাবেক অধ্যাপক ও ডিন  ড. ইজাজ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল পিএআর কর্মসূচির চিফ অব পার্টি কেটি ক্রোক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক প্রদীপ কুমার রায়, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল এবং সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park