1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 12, 2026, 2:19 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০২১
  • 385 বার পঠিত

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরান। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে এই সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরান। ভারতের পর এই প্রথম অন্য কোনো দেশ পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালালো।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাতে জানা যায়, ইরান রিভলিউশনারি গার্ডের কিছু জওয়ান পাকিস্তানে গোপন অভিযানে গিয়েছিলেন। সেখানে বালোচ জঙ্গিদের কবলে পড়েন ইরানের সেনারা। খবর পাওয়ার সাথে সাথেই প্রস্তুত হতে শুরু করে ইরান। একেবারে ভারতের কৌশলেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় তারা। বালোচ জঙ্গিদের আস্তানায় আক্রমণ চালিয়ে দুই জওয়ানকে মুক্ত করে নিয়ে এসেছে ইরানের সেনারা।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর বালোচ প্রদেশ ও ইরানের সীমান্ত থেকে পাকিস্তানের জঈশ-অল-অদ্ল নামের এক জঙ্গি সংগঠন দুই জওয়ানকে অপহরণ করে পাকিস্তান। গুপ্তচরের মাধ্যমে প্রথমে ওই দুই সৈনিকের খোঁজ নেয় ইরানি সেনা। বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও এই সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ইরানের একাধিক সংবাদমাধ্যম। তবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক নতুন কিছু নয়। এর আগেও ভারত ও আমেরিকার সেনা পাকিস্তানের মাটিতে জঙ্গি নিধন করেছে।

সিস্তান-বেলুচিস্তানের মির্জাবেহ সীমান্ত থেকে ১৪ জন ইরানি সেনাকে অপহরণ করেছিল জঈশ-অল-অদ্ল সংগঠনের জঙ্গিরা। সেই বছরই ১৫ নভেম্বর পাঁচজন সেনাকর্মীকে মুক্তি দিয়েছিল তারা। ২০১৯ সালে আরও চারজন সেনাকে মুক্ত করে জঙ্গিরা। একাধিক আন্তর্জাতিক গুপ্তচর সংস্থা এই জঙ্গি সংগঠনকে মদদ দিয়েছে বলে অভিযোগ করেছিল ইরান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park