1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 6:40 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

প্রথম ম্যাচেই সাকিবের রেকর্ড বিগ ব্যাশে

  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১
  • 390 বার পঠিত

বিগ ব্যাশ টুর্নামেন্টের ১৩ ম্যাচে এসে দলের সাথে যোগ দিয়েই রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নিজের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

রোববার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো বিগ ব্যাশে নেমেছিলেন ২৪ বছর বয়সী সাকিব। প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে দলকে ৫৩ রানের বড় জয় এনে দেন ডানহাতি এ পেসার। মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট নিয়ে অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার।

ব্রিসবেনে ব্রিসবেন হিটের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করে সিডনি থান্ডার। জবাবে সাকিবের বোলিং তোপে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারায় ব্রিসবেন। শেষপর্যন্ত স্কোরবোর্ডে ১৪৩ রান তুলতে সক্ষম হয় ব্রিসবেন। সিডনি জয় পায় ৫৩ রানে।

১৯৭ রানের লক্ষ্যে সাকিবের প্রথম ওভারেই ক্রিস লিন ও বেন ডাকেটের উইকেট হারায় ব্রিসবেন। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ১ রান খরচায় আরও দুই উইকেট তুলে নেন সাকিব। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিক দিল।

পরে টম কুপার ১৮ বলে ৩২, মার্ক স্টেকেট ২৪ বলে ৩৩ ও সাত নম্বরে নামা জেমস বেজলি ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেললে বড় লজ্জার হাত থেকে বেঁচে যায় ব্রিসবেন। ব্রিসবেনকে ১৭.৩ ওভারে অলআউট করার পথে সাকিবের চার উইকেট ছাড়াও তানভীর সাঙ্গার নিয়েছেন তিনটি উইকেট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park