1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 6:43 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল, যাবেন থাইল্যান্ড

  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
  • 150 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। ত‌বে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফ‌রে যা‌চ্ছেন সরকারপ্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

সরকারপ্রধানের সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, মঙ্গলবার রা‌তে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিলের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

আগামী ২৮ এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক এবং ৩-৪ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকারপ্রধানের দেশ দুটি সফরে যাওয়ার কথা ছিল।

ওই কর্মকর্তা জানান, আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন তিনি।

এ প্রসঙ্গে এক কূটনীতিক ব‌লেন, প্রধানমন্ত্রী ২৪-২৭ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। সফরের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর ওই সফরে থাইল্যান্ডের স‌ঙ্গে ছয়টি চুক্তি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park