1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:06 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 385 বার পঠিত

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’-এর প্রদর্শনী হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। বলি ইন্ডাস্ট্রির সব অভিনেত্রীর জনপ্রিয়তা যখন তুঙ্গে, সে তালিকায় একেবারে ওপরের দিকেই ছিলেন ঐশ্বরিয়া রাই। এ ছাড়া হলিউডে একাধিক ছবির প্রস্তাবও পেয়েছিলেন এ অভিনেত্রী। এর মধ্যে ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবিটি ছিল।

হলিউডে কিছু ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন, আবার কিছু ছবি ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। এই ফেরানোর তালিকায় রয়েছে অস্কারজয়ী জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবিটি। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

কেন্দ্রীয় চরিত্রে না হলেও এ ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তার জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হতো তাকে। কিন্তু ছবিটির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। ঐশ্বরিয়া জানতেন না যে, এটাই হলিউডের নিয়ম।

চরিত্র ছোট্ট হলেও যাতে ছবির শুটিং চলার ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের ডেট নিয়ে আচমকা কোনো সমস্যা না হয়, তার জন্য এই চুক্তি করে রাখেন বিগ বাজেট হলিউড ছবির নির্মাতারা। অথচ সেই সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেসব ছবির জন্য ডেট-ও দেওয়া ছিল।

তবু একটা চেষ্টা করতে পারতেন তিনি, যদি না তাকে টানা হলিউডে ৮-৯ মাস থাকতে হতো এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েস ছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।

পরে ২০১২ সালে এক সাক্ষাৎকারে ব্রাড পিট এ ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা আজও তার মনে রয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park