1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 9, 2026, 10:59 am
সংবাদ শিরোনাম :

ফিলিস্তিনে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত

  • প্রকাশিত : Sunday, June 13, 2021
  • 680 বার পঠিত

আল-কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় এক ফিলিস্তিন নারী নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) ২৮ বছর বয়সি ফিলিস্তিন নারী ইবতিসাম কাআবানেকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তারা।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, জেরুজালেম আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে এই নারীকে গুলি করে করা হয়। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরাইলি সেনারা।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, ওই নারী একটি চাকু বহন করছিল যে জন্য তাকে লক্ষ্য করে গুলি চালাইয় ইসরায়েলি সেনারা। ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণকে হত্যা করার পর সবসময়ই এ ধরনের অজুহাত তুলে ধরছে।

আরও পড়ুন:

এবার জি-৭ জোটকে হুঁশিয়ারি দিলো চীন

এর আগে শুক্রবারও ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের নাবলুস শহরে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিন কিশোরকে গুলি করে হত্যা করে। সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে গুলি করে হত্যা করছে ইহুদিবাদী সেনারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park