1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 8:18 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ফুলবাড়ীতে নিজ ঘরে ধর্ষণের শিকার হলেন গৃহবধূ

  • প্রকাশিত : Thursday, October 15, 2020
  • 447 বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম গ্রামে। বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূ বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।নির্যাতিত গৃহবধূ জানান, কাজের প্রয়োজনে তার স্বামী দীর্ঘদিন থেকে বাড়ি ছেড়ে কুমিল্লাসহ দূরের জেলায় অবস্থান করছেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের জাহেদুল ইসলাম নোকাপের বখাটে ছেলে আতাউর রহমান (২৪) প্রায় সময় মোবাইল ফোনে কুরুচিপূর্ণ কথা বলতো এবং অনৈতিক কাজের প্রস্তাব দিত।

গত দুই সপ্তাহ থেকে অনৈতিক কাজের প্রস্তাবের মাত্রা আরও বেশী হয়। তার অনৈতিক কাজের প্রস্তাবে রাজি ছিলেন না তিনি। পরে গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে আতাউর রহমান কৌশলে দরজা খুলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তার উপর নির্যাতন চালায়। তার আর্তচিৎকার শুনে তার শ্বাশুড়ী ধর্ষক আতাউরকে আটকের চেষ্টা করেন। এ সময় বৃদ্ধা শাশুড়িকেও মারপিট করে পালিয়ে যায় ধর্ষক আতাউর।
গৃহবধূ আরও জানান, আতাউরের মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের সৃষ্টি হয়েছে। মারপিটের সময় তার নাকের ফুল ভেঙে ফেলে ধর্ষক আতাউর। ঘটনার সময় আতাউরকে ধর্মের ভাই বলে ডেকে রেহাই পাননি তিনি।

তার উপর পাশবিক নির্যতনকারী আতাউরের সঠিক বিচার চান তিনি। ধর্ষক আতাউর রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে এলাকাবাসী। বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম ২ নং ওয়ার্ডের মেম্বার উজির আলী এ ঘটনার নিন্দা জ্ঞাপন করে জানান , অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত বিচার চান তিনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park