1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 6:13 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ফের বড়পর্দায় একসঙ্গে বাপ-বেটা!

  • প্রকাশিত : রবিবার, জুন ৯, ২০২৪
  • 194 বার পঠিত

বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চনের সব থেকে বড় সাপোর্টার এবং চিয়ার লিডার হলেন অমিতাভ বচ্চন নিজেই। বিভিন্ন সময় ছোটা বচ্চনের হয়ে গলা ফাটিয়েছেন বিগ বি। এবার জানা গেল বাপ বেটা আবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন। আর সেই খবর এদিন খোদ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

এদিন অর্থাৎ শনিবার নিজের ব্লগে অমিতাভ বচ্চন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে তারা মূলত কোনও রেকর্ডিং স্টুডিওতে আছেন। অভিষেক একটি চেয়ারে কানে হেডফোন লাগিয়ে বসে। তার পরনে নীল সোয়েটশার্ট, জিন্স এবং জুতো। অন্যদিকে অমিতাভ বচ্চন রংচঙে পোশাক, লাল প্যান্ট এবং হলুদ জুতো পরে পাশে বসে।

এই ছবিটি পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন, আবার কাজে ফিরেছি। দেরি হল কিন্তু অভিষেকের সঙ্গে কাজ করে দারুণ মজা লাগছে। আরও একসঙ্গে কাজ করতে চাই আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনার জোরে।

একই সঙ্গে তিনি এই বিষয়ে টুইটারেও পোস্ট করেন। লেখেন, T 5035, একই জায়গায় কাজের জন্য পিতা পুত্র দুজনে বসে। পর্দায় জলদি এই জুটি আসছে এদের অদ্ভুত কাজ নিয়ে।

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন আগেও একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন যেমন বান্টি অউর বাবলি, কভি আলভিদা না কেহনা, সরকার, সরকার রাজ, পা। আগামীতে বিগ বিকে কল্কি ২৮০৮ এডি ছবিতে দেখা যাবে। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। এখানে থাকবেন প্রভাস, দীপিকা পাড়ুকোন।

অন্যদিকে অভিষেক বচ্চনকে আগামীতে দেখা যাবে হাউজফুল ৫ ছবিতে। এখানে আছেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, রীতেশ দেশমুখ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park