1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 6, 2026, 4:55 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৭, ২০২৪
  • 201 বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারি।
প্রধান বিচারপতি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সুখ শান্তিতে বসবাস করার পূর্ব শর্তই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে সকালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
এরপর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অবস্থিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এই সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে এক শিশু সমাবেশে বক্তৃতা করেন। প্রধান বিচারপতি বলেন, আজকের দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে এই কারণে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিভা ছিল তার সাথে শিশু তথা পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরা। বঙ্গবন্ধু যে প্রতিভার বিকাশ ঘটিয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, জাতিকে নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীতে বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রাম করেছেন সেটি শিশুদের মাঝে তুলে ধরা এবং বুঝানোই দিবসটির অন্যতম লক্ষ্য।
প্রধান বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু কালের সহমর্মিতা, বিপদে বন্ধুদের প্রতি হাত বাড়িয়ে দেয়ার মতো চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করে প্রধান বিচারপতি শিশুদের মধ্যে এসব গুণাবলী চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
শিশু সমাবেশে উপস্থিত শিশুদের মাঝে অনুষ্ঠান শেষে চকলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park