1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 9:05 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার কার্যকরী কমিটির সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, জুলাই ৯, ২০২৩
  • 279 বার পঠিত

গত ৮ জুলাই, শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার কার্যকরী কমিটির এক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ৩০৯৮ ডেনফোরর্থ এভিনিউর কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. হুমায়ুন কবির ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন। বিশেষ করে গত ২০ই জুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার পুনঃ অনুমোদন প্রাপ্তির পরিপ্রেক্ষিতে এই সভা আহবান করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর সফল অনুষ্ঠান সম্পন্ন করার ধারাবাহিকতায় আসন্ন জাতীয় শোক দিবস ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে মানব-বন্ধনও করা হবে। শোক দিবস অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদকে আহ্বায়ক, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলামকে সদস্য করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সার্বিক সহযোগিতায় থাকবে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতিবৃন্দ এ এম এম তোহা, আবদুল হামিদ, সনৎ বড়ুয়া ও তারিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সোলেমান (কামরুল). সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রূপণ কান্তি দাস গুপ্ত, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি তালুকদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তাপস দেব এবং সদস্যবৃন্দ আহমদ হোসেন, মুশফিকুর আকন্দ, আইনুল কবির চৌধুরী, সোহেল ইসলাম, অনুশ্রী বড়ুয়া ও মোহাম্মদ বাবুল পারভেজ। কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা ও সদস্য ঝুটন তরফদার। অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন। কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন ও ব্যবসায়ী কামরুল ইসলাম। সমাপনী বক্তব্যে সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার আগামী দিনের কর্মকাণ্ড ও সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে সকলে মিলে নৈশ ভোজে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park