1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:57 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বাংলাদেশি রুনা এক দিনের জন্য সুইডিশ রাষ্ট্রদূত হচ্ছে

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১০, ২০২১
  • 309 বার পঠিত

আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে সোমবার (১১ অক্টোবর) একদিনের জন্যে সুইডিশ রাষ্ট্রদূত হচ্ছে বাংলাদেশের মেয়ে রুনা।

এক টুইটবার্তায় সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ফন লিনডে বলেন, প্রস্তুত হও! আগামীকাল (সোমবার) আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এবং আমরা একজন নতুন সুইডিশ রাষ্ট্রদূত পেয়েছি। রুনা একদিনের জন্য আমার দায়িত্ব গ্রহণ করবে!

দিবসটি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস নানা আয়োজন করছে। তারই অংশ হিসেবে সোমবার একদিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়ে রুনা।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে। মেয়েদের দিন খ্যাত এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য দূর করা। এছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ বন্ধ করা।

এর আগেও বাংলাদেশের বেশ কয়েকজন মেয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস এবং হাইকমিশনে একদিনের জন্য রাষ্ট্রদূত এবং হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park