1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:32 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর, সূচি ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, মে ৫, ২০২৪
  • 194 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: আগামী জুনে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠতে যাচ্ছে পুরুষ টিটোয়েন্টি বিশ্বকাপের। একই বছরে অনুষ্ঠিত হবে নারী টিটোয়েন্টি বিশ্বকাপও। নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি। কারণ এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরঅক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি।

রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

১০টি দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব উতরে আসা এক দল।

আসন্ন বিশ্বকাপে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে।

সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি (গ্রুপ পর্ব)

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়
৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা
৩ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা
৪ অক্টোবর অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা
৪ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা
৫ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা
৬ অক্টোবর নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা
৬ অক্টোবর ভারত-পাকিস্তান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা
৮ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা
৯ অক্টোবর ভারত-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
১০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা
১১ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা
১১ অক্টোবর পাকিস্তান-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
১২ অক্টোবর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা
১২ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা  মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা
১৩ এপ্রিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা
১৩ এপ্রিল ভারত-অস্ট্রেলিয়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
১৪ অক্টোবর ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা

সেমিফাইনাল ও ফাইনাল :

১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা
১৮ অক্টোবার দ্বিতীয় সেমিফাইনাল মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা
২০ অক্টোবর ফাইনাল মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

এসএইচ/এফআই

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park