1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 12:21 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাংলাদেশে মানবসম্পদ এবং শিক্ষার্থীদের উন্নয়নে বোয়েসেল ও জাপানি কোম্পানির মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর

  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২০, ২০২১
  • 349 বার পঠিত

আজ (২০-০১-২০২১) বুধবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ও জাপানি কোম্পানি- ইন্সটিটিউট অফ ফরেন স্টুডেন্ট এন্ড হিউম্যান রিসোরসেস টোটাল সাপোর্ট অর্গানাইজেশনের (আই.এফ.টি.ও)  মধ্যে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনলাইনে টোকিওস্থ বাংলাদেশ দুতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আই.এফ.টি.ও পরিচালক চিহারু হিরাই এবং ঢাকায় বোয়েসেলের পক্ষে কোম্পানি সচিব মোঃ আব্দুস সোবহান চুক্তিপত্রটি স্বাক্ষর করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্র। রাষ্ট্রদূত বলেন, জনশক্তি চাহিদার প্রেক্ষিতে জাপান বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কারস নিয়োগ করছে এবং বাংলাদেশও তাঁদের তালিকাভুক্ত দেশ। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ৪৬টি প্রেরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে  উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানে অধিক হারে দক্ষ কর্মী প্রেরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানান।

এই চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে বোয়েসেলকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রেরণে আই.এফ.টি.ওর  সহায়তার পথ প্রসারিত হলো। রাষ্ট্রদূত আরো জানান, এই স্মারকের আওতায় আই.এফ.টি.ও বাংলাদেশি আগ্রহী ছাত্রদের জাপানি ভাষায় নির্দিষ্ট দক্ষতা অর্জন ও তাঁদের নার্সিং কেয়ার ইন্সটিটিউটে প্রফেশনাল ডিগ্রী সম্পন্ন করতে আর্থিক সহায়তা প্রদান এবং কর্মসংস্থানে সাহায্য করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল হাসান বাদাল এবং আই.এফ.টি.ওর পরিচালক চিহারু হিরাই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park