1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 9, 2026, 7:55 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপস্থাপনা করবেন যে হলিউড সুপারস্টার

  • প্রকাশিত : Friday, January 15, 2021
  • 388 বার পঠিত

জো বাইডেনের শপথ গ্রহণ নিয়ে আয়োজিত বিশেষ টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারবিজয়ী অভিনেতা হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস।

করোনা মহামারির কারণে এ বছর উৎসবমুখর পরিবেশে জো বাইডেনের শপথ নেওয়ার অনুষ্ঠান বাতিল করে এই বিশেষ টেলিভিশন প্রোগ্রাম করা হচ্ছে।

অনুষ্ঠানটি ‘আমেরিকান বীরদের’ প্রতি উৎসর্গ করা হবে। তাদের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করা সামনের সারির কর্মীরাও আছেন।

ফক্স নিউজ জানিয়েছে, ২০ জানুয়ারি ‘সিলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে এই বিশেষ টিভি অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ইউটিউব, ফেসবুক, টুইটারসহ নয়টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

টম হ্যাঙ্কসের উপস্থাপনার পাশাপাশি ৯০ মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানটিতে পারর্ফম করবেন গায়ক-অভিনেতা জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ট ক্লেমন্স।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park