1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 5:18 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাবার নাম পরিবর্তন করে এনআইডি নিয়েছেন বঙ্গবন্ধুর খুনির সন্তানরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
  • 140 বার পঠিত

# স্বরাষ্ট্রের চিঠিতে ইসির তদন্ত কমিটি

 

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাবার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী জেলা হত্যা মামলার আসামি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

গত ২১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। চিঠির বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং ১৯৭৫-এর জেল হত্যার আসামি রিসালদার মোসলেম উদ্দিনের নাম তার ছেলে ও মেয়ে কর্তৃক জাতীয় ডাটাবেজে পরিবর্তন করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, রিসালদার মোসলেম উদ্দিন তার নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন এবং পলাতক রয়েছেন মর্মে এনটিএমসি থেকে পাওয়া চিঠিতে উল্লেখ রয়েছে। তার ছয় ছেলে-মেয়ে তাদের জাতীয় পরিচয়পত্রে পিতার নাম রিসালদার মোসলেম উদ্দিন পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ ছেলে-মেয়ে উত্তোলনকৃত পাসপোর্ট এবং ১ ছেলে ড্রাইভিং লাইসেন্সেও পিতার নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান অন্তর্ভুক্ত করেছেন।

চিঠিতে আরও বলা হয়, রিসালদার মোসলেম উদ্দিনের ছেলে-মেয়ে কর্তৃক জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডাটাবেজে পিতার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মর্মে চিঠিতে উল্লেখ রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭৫-এর জেল হত্যার আসামি রিসালদার মোসলেম উদ্দিনের ছেলে-মেয়ে কর্তৃক জাতীয় পরিচয়পত্রে পিতার নাম মোসলেম উদ্দিন পরিবর্তন করে রফিকুল ইসলাম খান অন্তর্ভুক্তির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ অবস্থায় রিসালদার মোসলেম উদ্দিনের ছেলে-মেয়ে কর্তৃক জাতীয় পরিচয়পত্রে পিতার নাম মোসলেম উদ্দিন পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান অন্তর্ভুক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে ইসির এনআইডি মহাপরিচালক জানিয়েছেন, এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park