1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 18, 2026, 4:18 am

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১
  • 353 বার পঠিত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ দেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে? বিএনপি মহাসচিবের কাছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, এই বক্তব্য কোনো সভ্য দেশের নেতার বক্তব্য ছিল?

বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেছেন, কোনো সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানতে চেয়ে বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্ত্বনা দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই অমানবিক ও অসভ্য আচরণ কোনো সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কী দেবেন বিএনপি মহাসচিব?
গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোনো সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দেবেন? জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে সম্মানের সঙ্গে নিজের দিকে তাকাবার অনুরোধ করে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করে যিনি সংসদে যান না অথচ তার দল সংসদে এমন দ্বিচারিতার রাজনীতি কে করেছে? কোনো সভ্য দেশের রাজনৈতিক দল করতে পারে?

আশা করি জবাব দেবেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল কারিগর এবং বেনিফিশিয়ারি যারা, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করল, গ্রেনেড হামলা চালাল, ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করল যারা, সেই দল বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার জন্য মানবাধিকার সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের কোনো সুযোগ পেয়েছেন কি? অথবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন, এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন কি?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, তাহলে বলুন এদেশের রাজনীতিতে কে মানবিকতার স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে।

বিএনপি নেতারা এখন বেগম জিয়ার জন্য মায়াকান্না করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অথচ তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park