1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 10:03 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক: তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : Saturday, April 17, 2021
  • 589 বার পঠিত

বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ টাকা বেতনে চাকরি করতেন এবং আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।’

শনিবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবসে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

‘আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।’

আরও পড়ুন:

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে: কাদের


ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ই মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।’

দেশকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী হাছান মাহমুদ এসময় বলেন, ‘বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তীর এইদিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যে স্বপ্ন বুকে এঁকে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন, সমস্ত অপশক্তিকে পরাভূত করে এদেশকে আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই এগিয়ে নিয়ে যাবো।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park