1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 27, 2026, 12:05 am
সংবাদ শিরোনাম :

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

  • প্রকাশিত : Thursday, January 9, 2025
  • 538 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেন তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার  দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন । তাতে এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park