1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 11:23 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিপিএল ফাইনালের আগে বরিশাল শিবিরে সাকিব ধাক্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২২
  • 342 বার পঠিত

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগে অধিনায়ক সাকিব আল হাসানের পেটের পীড়া বড় ধাক্কা ফরচুন বরিশাল শিবিরে। পেটে সমস্যার কারণে আজ অনুশীলন করতে পারেননি তিনি।

আগামীকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে ফরচুন বরিশালের একজন কর্মকর্তা জানান আজ অনুশীলন করতে না পারলেও চিকিৎসকদের মতে, তার সমস্যা খুব বেশি গুরুতর নয়। তাই ফাইনালে দলের নেতৃত্বে  থাকবেন সাকিবই।

বিপিএল ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশনও মিস করেন এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সাথে ট্রফি নিয়ে ছবি সেশনে ছিলেন নুরুল হাসান সোহান।

সোহান বলেন, ‘গতকাল অনুশীলন করেছেন তিনি (সাকিব) এবং আজ হোটেলে জিম করেছেন, কিন্তু তারপরই পেটের সমস্যায় পড়েন।

তিনি আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্টের  সিদ্ধন্তে আমি এখানে ট্রফি নিয়ে ফটো  সেশনে এসেছি।’চলমান বিপিএলে ক্যারিয়ার সেরা ফর্মে আছেন সাকিব। টানা পাঁচ ম্যাচের সেরা খেলোয়াড়  নির্বাচিত হয়ে অনন্য রেকর্ডের মালিক হন তিনি।

প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করে বরিশাল। সেই ম্যাচে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব।

সম্প্রতি আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান সাকিব। নিলামে কেউই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। জাতীয় দলের ম্যাচ থাকায় এবং  আইপিএলের ম্যাচে অংশ নেয়ার বিষয়ে  সংশয় থাকায় কোন দলই তাকে নিতে আগ্রহী দেখায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park