1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:24 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

বিশাল জয় বাংলাদেশের লিটনের সেঞ্চুরি, সাকিবের ৫ উইকেটে

  • প্রকাশিত : শুক্রবার, জুলাই ১৬, ২০২১
  • 544 বার পঠিত

হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৫৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৫ বলে ১২১ রান তুলতেই সব উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টিমচিন মারুমা ব্যাট করতে পারেননি চোটের কারণে। তাই শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা নাগারভাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে লিটন দাস। বল হাতে সাকিব আল হাসান। আর দু’জনের হাত ধরে বাংলাদেশের বিশাল জয়।

হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান তোলার আগেই আউট হয়ে যান দলীয় অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে ক্যারিয়ারের ১৯তম বারের মতো ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানও তামিম।

ব্যাট হাতে আরো একবার ব্যর্থ সাকিব আল হাসান। দলীয় ৩২ রানে আউট হয়ে যান তিনি। তার সংগ্রহ ১৯ রান।

সমান ১৯ রান করে আউট হয়ে যান মিঠুন আলীও। মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন মোসাদ্দেক সৈকত। দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফররতরা।

সেখান থেকে হাল ধরেন লিটন দাস। সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনে মিলে গড়েন ৯৩ রানের জুটি। ৩৩ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ।

একপ্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি তিনিও। ১০২ রান করে সাজঘরের পথ ধরেন।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি মিরাজ। দুই তরুণের ৫৮ রানের জুটিতে টাইগারদের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়। তবে পরপর ২ বলে আউট হয়ে যান দু’জনই। ২৪ বলে ২৬ রান করেন মিরাজ। আর ৩৫ বলে ৪৫ রান করে আউট হন আফিফ।

পরের বলেই আউট হয়ে যান তাসকিনও। তবে রানআউট হওয়ায় হ্যাটট্রিক হলো না জিম্বাবুইয়ান পেসার জংউইর। শেষ ওভারে সাইফুদ্দিনের ব্যাটে চড়ে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৪ রানে অভিষিক্ত ওপেনার মারুমানিকে হারায় তারা। সাইফউদ্দিন তুলে নেন ১ম উইকেট।

স্বাগতিকদের ২য় উইকেটটি তুলে নেন তাসকিন আহমেদ। আর ৩য় উইকেটটি নেন আরেক পেসার শরীফুল ইসলাম।

এরপর বাকি সবকটি উইকেটই তুলে নেন সাকিব আল হাসান। মাঝে জংউই হন রানআউট। আর পেশিতে টান পড়ায় ব্যাট করতে নামেননি মারুমা।

ওয়ানডে ক্যারিয়ারে ৩য়বারের মতো ৫ উইকেট তুলে নেন সাকিব। রান খরচ করেন ৩০। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৫/২৯।

দলের বিপদে হাল ধরে সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস।

স্কোর: জিম্বাবুয়ে ১২১/১০, ওভার: ২৮.৫

বাংলাদেশ ২৭৬/৯, ওভার: ৫০

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park