1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 5:00 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিশ্বে করেনায় মৃত্যু ২২ লাখ ৩৬ হাজার ছাড়াল

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১
  • 335 বার পঠিত

বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। একই সাথে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি ৩৩ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৯৬৩ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৪৩ হাজার ১৮৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় ও মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৭ লাখ ৫৮ হাজার এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৯২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯২ লাখ ২৯ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনের।

মেক্সিকো ১ লাখ ৫৮ হাজার ৫৩৬ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ২৬০ জন।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো যুক্তরাজ্য (প্রায় ৩৮ লাখ ৪৭ হাজার), রাশিয়া (৩৮ লাখ ২৫ হাজারের বেশি), ফ্রান্স (৩২ লাখ ৬০ হাজারের অধিক) ও স্পেন (২৮ লাখ ২৩ হাজারের মতো)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ৬ হাজার ৭৭৪ জন)। তারপরে ইতালিতে ৮৮ হাজার ৮৪৫ জন, ফ্রান্সে ৭৬ হাজার ৬৫৭ জন ও রাশিয়ায় ৭২ হাজার ৪৫৬ জন মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park