1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 4:16 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিয়ের আগে প্রকাশ্যে এসব কী বললেন বরুণ?

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৩, ২০২১
  • 660 বার পঠিত

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে এবার। আর কয়েক ঘণ্টা পরই প্রিয় মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। আগামীকাল রোববার আলিবাগের পাঁচতারা হোটেলেই বসছে বান্ধবী নাতাশা দালালের সঙ্গে তার বিয়ের আসর। বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই আলিবাগে পৌঁছেও গেছেন ধাওয়ান এবং দালাল পরিবারের সদস্যরাও।

কিন্তু আলিবাগে বিয়ে করতে যাওয়ার আগে ক্যামেরার মুখোমুখি হন এই অভিনেতা। সেখানে বিয়ের জন্য তাকে আগাম শুভেচ্ছা জানান পাপারাৎজিরা। যা শুনে যেন আকাশ থেকে পড়েন বরুণ। বিয়ে নিয়ে তাকে শুভেচ্ছা জানানোয় পাপারাৎজিকে উল্টো শুভেচ্ছা জানান ‌’দ্য স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত এই তারকা।

বরুণ বলেন, তোমার বিয়ে হয়ে গেছে? কী বলছ? তুমি বাবাও হয়ে গেছ? অভিনন্দন। বিয়ে নিয়ে শুভেচ্ছা জানানোয় বরুণ ধাওয়ানের পালটা উত্তর শুনে সেখানে হাজির প্রত্যেকে হেসে ফেলেন।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, আলিবাগে আজ থেকেই শুরু হচ্ছে বরুণ ও নাতাশার বিয়ের আগের অনুষ্ঠান। বলিউডের হাই প্রোফাইল বিয়ের আসর নিয়ে পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠতে শুরু করেছে। তবে সেখানে পাপারাৎজির প্রবেশের অধিকার নেই।

পাশাপাশি বরুণের বিয়ে উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে আলিবাগের ম্যানশন হাউস নামে ওই পাঁচতারা রিসর্ট। একের পর এক সিসিটিভি ক্যামেরার নজরদারিতেই বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।

এদিকে, বিয়ের জন্য বি টাউনের সেরা মেহন্দি শিল্পী বীণা নাগডাকে নিয়ে আসা হয়েছে আলিবাগে। জানা যাচ্ছে, আজ বীণা নাগডাই নাতাশাকে মেহন্দি পরাবেন। ধাওয়ান পরিবারের সঙ্গে বীণা নাগডার সম্পর্ক একেবারে পরিবারের মতো। গত বছর করওয়া চৌথেও বীণা নাগডাকে দেখা যায় ধাওয়ান বাড়িতে হাজির হতে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park