1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 9:30 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে

  • প্রকাশিত : সোমবার, মে ১৩, ২০২৪
  • 172 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধ করবে ইসি।

সোমবার (১৩ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৯ মে বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

এনআইডি কর্মকর্তারা জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা শব্দের পূর্বে সর্বত্র ‘বীর’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম সভায় মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি সংযোজন করার সুপারিশ করা হয় এবং শব্দটি ব্যবহারের জন্য সব সংস্থায় চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০২১ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ৮৭তম সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর মুক্তিযোদ্ধা’ লিপিবদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এরপর ২০২১ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ৯২তম সভায় ‘বীর মুক্তিযোদ্ধা’ সংযোজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংযোজন করা হলে পাসপোর্ট প্রস্তুতসহ বিদেশ গমন বা বিভিন্ন সম্মানী প্রাপ্যতার ক্ষেত্রে তারা অসুবিধার সম্মুখীন হতে পারেন, এই বিবেচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে এবং জাতীয় পরিচয়পত্র প্রস্তুতে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের মতামত নেওয়া সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রণীত জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দটি নামের পূর্বে না বসিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে খালি জায়গায় সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত একটি যুগোপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত। ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র মহামান্য রাষ্ট্রপতিকে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিতে আগামী ২৩ মে একটি উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সেই আলোকে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি নিতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় আইডিইএ-২ প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম জানান, বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার সময় প্রত্যেককে একটি ক্রেস্ট দিতে পারলে সেটি তাদের সম্মানকে আরো বাড়িয়ে দেবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park