1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:38 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বেতনের ১ কোটি টাকা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২৪, ২০২৪
  • 106 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন হিসেবে কমপক্ষে এক কোটি টাকা দেবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ হিসেবে নেওয়া হবে।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানায়, ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। সারা দেশের বন্যাকবলিত ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি এবং এখন পর্যন্ত প্রায় ১৩ জন মারা গেছেন। এ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে ন্যূনতম এক কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে। এ অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park