1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 9, 2026, 8:14 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ব্যাংকে ডাকাতি করতে ব্যর্থ হয়ে একজনকে ছুরিকাঘাত

  • প্রকাশিত : Tuesday, January 5, 2021
  • 427 বার পঠিত

বগুড়ার গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় নৈশপ্রহরীদের প্রতিরোধের মুখে ডাকাতি করতে ব্যর্থ হয়ে একজনকে ছুরিকাঘাত করে ডাকাতরা।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানান, ওই ব্যাংকে হাবিব ও মাসুদ নামে দু’জন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মুখোশপড়া ৭/৮ জনের ডাকাতদল ব্যাংকের তালা এসিড দিয়ে পুড়িয়ে খুলে ফেলে। এরপর ২ জন ভিতরে প্রবেশ করলে নৈশপ্রহরীরা টের পান। এক পর্যায়ে তাদের বাধা দিলে মাসুদকে ছুরিকাঘাত করে ডাকাতরা। অপর নৈশপ্রহরী হাবিবকে মারধর করেন। এ সময় ডাকাতদের সঙ্গে নৈশপ্রহরীদের ধস্তাধস্তি হয় এবং ডাকাতদের একজনকেও নৈশপ্রহরী মাসুদ ছুরিকাঘাত করেন। পরে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা সেখানে যান। আহত নৈশপ্রহরীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যংকের ওই শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ডাকাতদের গতিবিধি ক্যামেরায় দেখা যাচ্ছে। ব্যাংক থেকে নগদ টাকা কিংবা কোন মালামাল নিতে পারেনি তারা।

খবর পেয়ে রূপালী ব্যাংক বগুড়ার উপ মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

জেলার গাবতলী-সারিয়াকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার করা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park