1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:17 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় জাতিসংঘের মহাসচিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
  • 165 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট ব্রিকসের ষোড়শ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান শহরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার তাকে বহনকারী বিমানটি কাজানে অবতরণ করেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসাচিবের উপ মুখপাত্র ফারহান হক। বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ফারহান হক বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই বসবাস করে ব্রিকস জোটভুক্ত দেশগুলোতে। তাই জাতিসংঘের কাছে এই জোটের সম্মেলন স্বাভাবিক কারণেই খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সম্মেলনে জোটের সব সদস্যের সরকারপ্রধানরা এসেছেন এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগও রয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করেই মহাসচিব সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে ‘ইউক্রেন শান্তি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে উপস্থিত থাকতে নিমন্ত্রণ জানানো হয়েছিল আন্তোনিও গুতেরেসকেও। কিন্তু সেই সম্মেলনে যাননি তিনি।

এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, “মহাসচিব এর আগে অনেকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। কোনো বিশেষ রাষ্ট্রের প্রতি পক্ষপাতিত্বের কারণে তিনি ব্রিকস সম্মেলনে যাননি, বরং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের অবস্থান আরও একবার পরিষ্কার করার সুযোগ আরও একবার এনে দিয়েছে এই সম্মেলন। আমরা এভাবেই ব্যাপারটি বিবেচনা করছি।”

প্রসঙ্গত, ২০০৯ সালে গঠিত ব্রিকস জোটের সদস্যরাষ্ট্রের সংখ্যা মোট ১১টি। রাষ্ট্রগুলো হলো— ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। প্রথম ৫টি রাষ্ট্রের নামের অধ্যাক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে এ জোটের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park