1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 6:45 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

বড় দুঃসংবাদ, বাংলাদেশ দলে ২ জন করোনা পজিটিভ!

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০
  • 633 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিন পর মাঠে নামার প্রস্তাতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু। কিন্তু শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে জাতীয় দলে দুঃসংবাদ! সফরকে সামনে রেখে করোনা পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফদের। তাতে দুইজনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। সোমবার (৭ সেপ্টেম্বর) মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারসহ ১৭ ক্রিকেটারের করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। সঙ্গে নমুনা নেয়া হয় ৭ জন সাপোর্ট স্টাফের। সবমিলিয়ে মোট ২৪ জনের করোনা পরীক্ষায় দুইজনের পজিটিভ এসেছে বলে জানা গেছে।

যদিও করোনা পরীক্ষার রিপোর্ট বিসিবির সিইও (প্রধান নির্বাহী) নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পাঠানো হলেও বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, আমরা রিপোর্ট পেয়েছি। নির্দেশিকা অনুযায়ী বিসিবি সিইওকে রিপোর্ট সম্বলিত মেইল ফরোয়ার্ড করে দিয়েছি। তবে আমার সেটা জানানোর অনুমতি নেই।

বিসিবির প্রধান চিকিৎসক আরও জানান, বারডেম থেকে ১৭ জাতীয় ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফসহ মোট ২৪ জনের করোনা টেস্টের রিপোর্ট আজ ঠিক বেলা ৩টায় হাতে পান।

যেহেতু তার সেটা প্রকাশের অনুমতি নেই, তাই বিসিবির মিডিয়া রিলিজ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

তবে একটি সূত্র জানিয়েছে , করোনা আক্রান্ত হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। সঙ্গে একজন স্টাফেরও করোনা পজিটিভ এসেছে। তার নাম জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park