1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:17 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভারতের ১০ লাখ টিকা বাংলাদেশে

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৯, ২০২১
  • 490 বার পঠিত

সাত মাসের স্থবিরতা কাটিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে ভারত থেকে এ টিকা দেশে এসে পৌঁছায়।

হঠাৎ করেই ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ২০ লাখ টিকা আসার পর থমকে যায় টিকার চালান। অবশেষে ৭ মাসের অচলাবস্থা ভেঙে ভার‌তের সেরাম ইন‌স্টিটিউটের স‌ঙ্গে বে‌ক্সি‌মকোর চু‌ক্তি করা বা‌ণি‌জ্যিকভাবে এক মি‌লিয়ন কো‌ভি‌শি‌ল্ডের টিকা এসেছে।

এর মাধ্যমে চুক্তি অনুযায়ী তিন কোটির মধ্যে অক্সফোর্ড অ্যাসট্রাজেনেকার ৮০ লাখ ডোজ পেল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। কিন্তু গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ হাতে পায় বাংলাদেশ।

বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়। এরপর ২৬ মার্চ ১২ লাখ এবং ৮ এপ্রিল এক লাখ টিকা উপহার পায় বাংলাদেশ। ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ১৩ লাখ ডোজ টিকা দেশে এল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park