1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 8:16 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভারতে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ১৩, ২০২১
  • 315 বার পঠিত

ভারতে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ২৬ মাওবাদী নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

পুলিশ সূ্ত্রে দাবি করা হয়েছে, গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’র লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ দু’পক্ষের গোলাগুলি চলে। এক মাও নেতার উপস্থিতির খবর পাওয়ার পরেই অভিযানে নামে ‘সি-৬০ কমান্ডো’।

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেছেন, ‘এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে।’

গুলির লড়াইয়ে অন্তত চার জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়ে যাওয়া হয়েছে।

নিহত মাওবাদীদের মধ্যে নেতা আছেন কি না তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park