1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:07 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

ভারত থেকে আসা আরও ২শ টন অক্সিজেন সিরাজগঞ্জ পৌঁছেছে

  • প্রকাশিত : বুধবার, জুলাই ২৮, ২০২১
  • 431 বার পঠিত

দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসার্থে ভারত থেকে দ্বিতীয় দফায় আনা হয়েছে ২শ টন তরল অক্সিজেন। ভারতের ঝাড়খণ্ড থেকে এ অক্সিজেন বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের একটি ট্রেনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

আমদানিকারক এদেশীয় প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড এর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, অক্সিজেনের অভাবে কোনো করোনা রোগীর যাতে বিপদে পড়তে না হয়, সেজন্য সরকারের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হচ্ছে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতাল গুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের কোনো অভাবে না পড়ে।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (২৫ জুলাই) একই ভাবে একটি ট্রেনে লিন্ডে বাংলাদেশে প্রথম ২শ টন তরল অক্সিজেন আনে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park