1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 29, 2026, 9:14 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভারত ফেরত দুই শিশুর করোনা শনাক্ত

  • প্রকাশিত : Thursday, May 20, 2021
  • 540 বার পঠিত

যশোর সীমান্ত দিয়ে ভারত ফেরত দুই শিশুর করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ১১ বছর বয়সী এবং আরেকজন ছয় মাস বয়সী। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১ বছর বয়সী শিশুটি ব্লাড ক্যানসারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তারা গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। এরপর জেলা প্রশাসন ঐ শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়।

শিশুটি ও তার স্বজনদের কোয়ারেন্টিনের ১৪তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। বুধবার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে শিশুটি করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামা করোনা নেগেটিভ হয়েছেন। এজন্য বুধবার রাতে শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথে তার মা রয়েছেন। তবে মামাকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন।

এছাড়া এক নারী ও তার ছয়মাস বয়সী শিশুসন্তানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা যশোর বক্ষব্যাধি হাসপাতালে ছিলেন। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল পজিটিভ আসায় তাদের চিকিৎসা নিশ্চিত করতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, এই প্রথম ভারতফেরত কোনো শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park