1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 9:05 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন- র‌্যাবকে প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : Wednesday, March 6, 2024
  • 270 বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, তারা আরও বেশি মুনাফাখোর হয়ে ওঠে, ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে।
তিনি বলেন, র‌্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সূত্র : বাসস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park