1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 12:11 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ময়মনসিংহ সিটি : বড় ব্যবধানে বিজয়ের পথে টিটু

  • প্রকাশিত : শনিবার, মার্চ ৯, ২০২৪
  • 234 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বিজয়ের পথে এগোচ্ছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। ভোটগণনা শেষে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে দেখা গেছে, বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন টিটু। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি কোনো প্রার্থী।

১২৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ৩২ হাজার ৮০৮ ভোট। এছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৮ হাজার ৭৯২ ও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ২ হাজার ৭৪৬ ভোট।

এদিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল নিয়ে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে বের হচ্ছেন মেয়র হতে যাওয়া ইকরামুল ইক টিটুর কর্মী ও সমর্থকরা।

দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন ইকরামুল হক টিটু। কোনো প্রার্থীই তার ভোটের ধারের কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park