1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 6:10 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মাইলের পর মাইল তীব্র যানজট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে

  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১
  • 442 বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজ মেরামত করার জন্য বন্ধ করে রেখেছে সড়ক বিভাগ। বিকল্প রাস্তা হিসেবে লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এ জন্য সোনারগাঁও-নবীগঞ্জ রুটে যানজটের চাপ অনেক। যানজট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশের কর্মকতাদের।

বাইরের জেলা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের অন্যতম মাধ্যম হলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। এছাড়া এ সড়ক দিয়ে প্রতিনিয়ত নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার মালবাহি গাড়ীও চলাচল করে। কিন্তু ব্যস্ততম এই সড়কে মাইলের পর মাইল চলছে ব্যাপক যানজট।

এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাঙ্গলবন্দ ব্রিজ মেরামতের কাজ চলায় ব্যপক যানযটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার যানবাহন চলে, কিছুক্ষণ পর আবারো যানজট লেগে যায়। আমরা যতটা সম্ভব যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জ সড়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিলো, লাঙ্গলবন্দ ব্রিজের ঢাকামুখী লেনটিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রিজের পাতটি তুলে ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই সোমাবর সকাল ৮টা থেকে বুধবার দুপুর ১২ পর্যন্ত ব্রীজের উভয় লেন বন্ধ থাকবে। ওই সময়ে মহাসড়কে চলাচলকারী হালকা যানসমূহ লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এছাড়া ভাড়ী গাড়ীগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা/সিলেট মহাসড়ক-কাচপুর রুটে যাতায়াত করবে। বুধবার দুপুর ১২টার পর থেকে মহাসড়কে নিয়মিত রুটে যান চলবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park