1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 2:22 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মাই লর্ড, আমি নির্দোষ : আদালতে শাহেদ

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২০
  • 718 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম অস্ত্র আইনে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করলেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে, কাঠগড়ায় দাঁড়িয়ে শাহেদ বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। তাই আদালতের কাছে ন্যায়বিচার চাইছি।

এ সময় আদালত শাহেদকে সাফাই সাক্ষীর বিষয়ে প্রশ্ন করলে সাহেদ আদালতকে বলেন, ‘আমি সাফাই সাক্ষী দেব না।’

পরে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালেই কারাগার থেকে আদালতে তোলা হয় শাহেদকে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনায় নানা প্রতারণার অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park