1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:20 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মাঠে নামার অপেক্ষায় হাসনাইন

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 224 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: প্রায় দুই বছর পর পাকিস্তানের হয়ে মাঠে নামার অপেক্ষায় পেসার মোহাম্মদ হাসনাইন। সব ঠিক থাকলে আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই একাদশে দেখা যেতে পারে এই তরুণ পেসারকে। ইঙ্গিত মিলছে তেমনই।

পাকিস্তানের হয়ে সবশেষ হাসনাইনকে দেখা গিয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে। এর পর থেকেই দলের বাইরে তিনি। তবে এবার এই পেসার আছেন ফেরার অপেক্ষায়। একটা সময় হাসনাইনকে পাকিস্তান দলের দারুণ সম্ভাবনাময় মনে করা হতো। কার্যকর একজন পেসার হিসেবে নিজের সক্ষমতার প্রমাণও দিয়েছেন হাসনাইন। এখন পর্যন্ত এই পেসার পাকিস্তানের হয়ে খেলেছেন ৯টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ওয়ানডেতে ১২ ও টি-টোয়েন্টিতে ২৫ উইকেট শিকার করেছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মেলবোর্নে কঠোর অনুশীলন করেছে পাকিস্তান দল। যেখানে শারীরিক ফিটনেস ও ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ দেওয়া হয়েছে। শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আমির জামালসহ বাকি পেসারদের দেখা গেছে কঠোর অনুশীলন করতে। কেননা, অস্ট্রেলিয়ায় জিততে বাড়তি দায়িত্ব নিতে হবে এই পেসারদেরই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের সূচি:

৪ নভেম্বর: ওডিআই, এমসিজি, মেলবোর্ন

৮ নভেম্বর: ওডিআই, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

১০ নভেম্বর: ওডিআই, পার্থ স্টেডিয়াম, পার্থ

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park