1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 26, 2026, 1:01 pm
সংবাদ শিরোনাম :

মানিকগঞ্জে বাস খাদে পড়ে চালকসহ নিহত ৩

  • প্রকাশিত : Thursday, October 22, 2020
  • 501 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঋষিপাড়া বকচর এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল হালদার (২৫)।

সিংগাইর থানার অফিসার-ইন-চার্জ (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের বকচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ওই বাসের চাপায় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। আহত হয় আরও কমপক্ষে ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park