1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 9:01 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ২, ২০২১
  • 512 বার পঠিত

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারী কলেজের ভিপি ফারুক হোসেন মিরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ( ২ মার্চ) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মিরু এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। মিরু সিংগাইর পুরাণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৮/১০ জন মিরুর ওপর হামলা করে।

তিনি অভিযোগ করে বলেন, পরিবহন শ্রমিকলীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা হামলা চালিয়েছে। এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park