1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 8:57 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মার্কিন অবরোধ তুলে নিলে পরমাণু চুক্তিতে ফিরে যাবো: খামেনি

  • প্রকাশিত : Monday, March 22, 2021
  • 556 বার পঠিত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু ইস্যুতে তার দেশের সুনির্দিষ্ট নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির অঙ্গীকারে ফেরার আগে প্রথমে সকল মার্কিন অবরোধ তুলে নিতে হবে।

রোববার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমেরিকাকে আগে সকল অবরোধ তুলে নিতে হবে। এরপর আমরা যাচাই করে দেখবো। তারা সত্যিই অবরোধ তুলে নিলে পর আমরা পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে যাবো।

খামেনি জোর দিয়ে বলেন, অবরোধ প্রত্যাহার কাগুজে হলে তা গ্রহণযোগ্য হবে না। অবরোধ প্রত্যাহার হতে হবে বাস্তবিক।২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যে চুক্তি করা হয় ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তা বাতিল করেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু চুক্তি নতুন করে চালু করতে তার প্রস্তুতির আভাস দেন। কিন্তু তার প্রশাসন জোর দিয়ে বলেছে, ইরানকে আগে পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরতে হবে।

কিন্তু খামেনি বলেন, তারা যদি আমাদের নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে তবেই সবকিছুরই সমাধান হবে। আর যদি তা না হয় তবে এভাবেই চলবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park