1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 9, 2026, 7:56 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মেসির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই: বার্সা কোচ

  • প্রকাশিত : Tuesday, October 20, 2020
  • 609 বার পঠিত

স্পোর্টস রিপোর্টার: স্প্যানিশ লা লিগায় চিরচেনা ফর্মে নেই মেসি। বার্সেলোনাও পয়েন্ট তালিকায় নেই ভালো অবস্থানে। তবে বার্সা কোচ রোনাল্ড কোম্যান আশা করছেন শিগগিরই নিজের সেরা ছন্দে ফিরবে মেসি। এছাড়াও মেসি নিজের উন্নতির চেষ্টায় কাজ করে যাচ্ছেন বলে বার্সা অধিনায়কের বিপক্ষে কোনো অভিযোগ নেই বলেও জানান কোম্যান।

প্রাক মৌসুমের শুরুর দুই ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। তবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ১টি গোল করতে পেরেছেন মেসি। এসিস্ট করতে পারেননি একটিও। তার দল বার্সেলোনাও নেই ভালো অবস্থানে। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে বার্সা।

এমন অবস্থায় দাঁড়িয়ে মেসিকে নিয়ে কথা বলেছেন বার্সা কোচ কোমান। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা তারকাকে নিয়ে এই ডাচ কোচ বলেন, ‘হয়তো, এ মুহূর্তে মেসির খেলা আরও ভালো হতে পারত। তবে সে নিজে খুশি আছে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং নিজ থেকেই নেতা হতে চায়। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park