1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 18, 2026, 1:36 am

ময়মনসিংহের নথপাড়ায় মাইকে প্রচার ‘ভালো হয়ে যাও, নইলে ধরে পুলিশে দিবো’

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 360 বার পঠিত

মাদক, নারীসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে একাট্টা হয়েছেন ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নথপাড়া মহল্লার লোকজন। গতকাল শনিবার তাঁরা প্রতিবাদ সভা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। পরে সারাদিন ও গভীর রাত পর্যন্ত মাইকে প্রচার করা হয় ‘যারা মাদক ব্যবসা ও খাওয়ায় জড়িত অথবা বিভিন্ন অনৈতিক কর্ম করছেন তারা ভালো হয়ে যাও অন্যথায় ধরে পুলিশে দেওয়া হবে।’ আজ রবিবারও এই প্রচার অব্যাহত থাকে। এ ধরনের প্রচারে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্থানীয় সূত্র জানায়, থানার পেছন ঘেসেই অবস্থান পৌরসভার ৭নম্বর ওয়ার্ড। ২০০৪ সালের পৌর নির্বাচনকে কেন্দ্র করে এখানের একটি ভোট কেন্দ্রে পুলিশ দুই ভোটারকে গুলি করে হত্যা করে। এরপর থেকেই এলাকাটি ব্যাপক পরিচিতি লাভ করে। এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ছাড়াও ইসলামি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় পাঁচ হাজার মানুষ এখানে বসবাস করেন। বেশ কয়েক বছর ধরে এই এলাকাটি মাদক ব্যবসায়ী ও আসক্তদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। নারী ব্যবসা নিত্য দিনের। এ অবস্থায় যুব সমাজ চলে যাচ্ছে বে-পথে। সচেতন অভিভাবক মহল তাঁদের সন্তানদের নিয়ে উদ্ধিগ্ন। প্রতিবাদ করলে তাঁদের ওপর চলে নির্যাতন। ফাঁসানো হয় মিথ্যা মামলায়। আইনি কোনো ধরনের প্রতিকার না পেয়ে অনেকেই জমিজমা বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

এমন পরিস্থিতিতে সাধারণ জনগন গতকাল শনিবার সকালে আচারগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সমবেত হয়ে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেন। তারা ঘোষণা করেন আজ থেকে এই এলাকায় মাইকে প্রচার করা হবে যারাই এ সব ঘটনার সাথে জড়িত থাকেন না কেন। আজ থেকে ভালো হওয়ার শপথ নিলে ক্ষমা করে দেওয়া হবে। অন্যথায় জনগন এক সাথে হয়ে তাদের ধরে পুলিশে দেওয়া হবে।

গতকাল শনিবার দিন থেকে গভীর রাত পর্যন্ত কয়েকটি মাইকে এ ঘোষণা প্রচার করা হয়েছে। এরপর ওই রাতেই ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে আসা একজনকে হাতে নাতে ধরে পুলিশে দেওয়া হয়। পরে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park