1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 2:03 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

যুক্তরাষ্ট্রে ফেরিঘাট ধসে নিহত অন্তত ৭

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২০, ২০২৪
  • 251 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টিক উপকূলে একটি ফেরিঘাট ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকের এই দুর্ঘটনায় পানিতে ভেসে গেছেন আরও কমপক্ষে ২০ জন। নিখোঁজদের সন্ধানে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আটলান্টিকে তল্লাশি শুরু করেছে।

কর্তৃপক্ষ বলেছে, সাপেলো দ্বীপের গুল্লাহ গিচি সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। কয়েক দশক আগে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কৃষ্ণাঙ্গ লোকজনদের ধরে এনে যুক্তরাষ্ট্রে দাস হিসেবে ব্যবহার করা হতো। গুল্লাহ গিচি সম্প্রদায়ের সদস্যরা দ্বীপটিতে দীর্ঘদিন ধরে তাদের ঐতিহ্য ধরে রেখেছেন।

ফেরিঘাট পরিচালনাকারী জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেছেন, সাভান্নাহ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে শনিবার দুপুরের দিকে ফেরিটি ধসে পড়েছে। ওই সময় দ্বীপে যাওয়ার অনেক মানুষ ফেরির অপেক্ষায় ছিলেন।

তিনি বলেন, জীবিতদের উদ্ধারে অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি আমরাও তল্লাশি অভিযান পরিচালনা করছি।

এদিকে, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বর্তমানে জর্জিয়ার রাজধানী আটলান্টায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। যেকোনও ধরনের ফেডারেল সহায়তার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে।

সাপেলো দ্বীপে কেবল নৌকা ও ফেরির মাধ্যমে পৌঁছানো যায়। সরকারি ফেরিতে করে এই দ্বীপে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বসবাস করা দ্বীপ সম্প্রদায়গুলোর একটি গুল্লাহ গিচি। দ্বীপের বাসিন্দা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বার্ষিক একটি উৎসব উদযাপনের সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park