1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 26, 2026, 8:09 pm
সংবাদ শিরোনাম :

যে পরিচয়ই ব্যবহার করুক, ধর্ষকদের শাস্তি হবে কঠোর : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : Monday, October 5, 2020
  • 468 বার পঠিত

দূরবীন অনলাইন ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্ষকরা যে পরিচয়ই ব্যবহার করুক না কেন,তাদের কঠোর হাতে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর। সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থ ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’-এর প্রকাশনা অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা যে আগে ঘটেনি এমন নয়। আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এমন ব্যাপকতা ছিল না। তাই অনেক ঘটনাই আড়ালে থেকে যেত। এখন প্রায় সব ঘটনাই প্রকাশ্যে আসে। এ বিষয়টি ভালো। যারা সমাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়গুলো তুলে ধরছেন তাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

সরকারের জবাবদিহির অভাবে খুন-ধর্ষণ বাড়ছে কিনা-এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তারা হচ্ছে দুষ্কৃতকারী। তাদের কোনো অন্য পরিচয় থাকতে পারে না। সরকার এ ধরনের দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park